

সৈয়দা খুশকিদ জাহান কবিতা
আমার গল্প
আমি একজন হাউস ওয়াইফ ছিলাম। আমি মাস্টার্স শেষ করা সত্যেও কিছু করতে পারিনি আমার পরিবার এবং দুই সন্তানের কথা ভেবে।
যখন আমার সন্তানরা একটু বড় হলো আমি ভাবতে শুরু করলাম আমারও একটা পরিচয় দরকার। তখন আমি চিন্তা করলাম আমি যা পারি সেটাই হবে আমার পরিচয়। আমি চিন্তা করলাম আমার কর্মস্থল বানাবো , এই ভাবনা থেকেই খাই-দাই নামে একটা ছোট আকারে কোম্পানি শুরু করলাম।
প্রথম ছিল আমার নিজের আশেপাশের মানুষদের ভেতরে কাজ করা। আর এখন আমি আপনাদের সবার সঙ্গে মিলে কাজ করতে চাই। আমার এই প্রজেক্টের বয়স হচ্ছে ৩ বছর।
মানুষ যে কোনো বয়সে কাজ শুরু করতে পারে সেটা হচ্ছে আমিই তার প্রমাণ। মানুষকে ইচ্ছাই মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়।
সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে আমি হঠাৎ করে একদিন “জাগনারীর” সন্ধান পেলাম। এই পরিবারের সঙ্গে এখন যুক্ত হয়ে আমি মাশাল্লাহ নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা মনে করছি। ধন্যবাদ জাগো নারী ই-কমার্স সাইটকে।
আমার দোকান
