
রেবা রহমান
আমার গল্প
আমি একজন সফল একজন মা।
আমি যখন সংসার শুরু করেছিলাম তখন বাংলাদেশে কর্মজীবী নারীর সংখ্যাই অনেক কম ছিল। তবে আমার প্রাইমারি স্কুলে চাকরি হয়েছিল। সৈয়দ পরিবারের বউ ছিলাম বলে কর্মস্থলে অংশগ্রহণ করতে পারিনি। এছাড়া আমার তিন সন্তান ছিল আর আমার হাজব্যান্ড গভমেন্ট অফিসার ছিল। এই কারণেই ওদের দেখাশোনা করা এছাড়া তিন বছর পর পর ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে আমরা নির্দিষ্ট একটা জেলায় বেশিদিন থাকতে পারতাম না। ওই ভাবনা থেকেই আমার কখনো কিছু করা হয়নি।
কিন্তু ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতে অনেক পছন্দ করি। আমার ১৩ বছর বয়সে বিয়ে হয়ে গেলেও আমি আমার সন্তানদের মাঝে স্বপ্ন দেখতাম ওরা কিছু করবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে দিয়েছে।
আমার নতুন জিনিসের প্রতি বরাবরই অনেক আগ্রহ। আর আমার ছোট মেয়েটাও অনেকটা আমার মত করেই ভাবতে পারে। ওর মাধ্যমে আমি জাগোনারী মত একটা প্ল্যাটফর্ম খুঁজে পেলাম। এবং আট দশটা নারী উদ্যোক্তার মতোই আমি এই পরিবারটি সঙ্গে যুক্ত হয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এখন আর আমার মনে হয় না যে ষাট বছরের উর্ধ্বের একজন মানুষ আমি। এই পুরো কৃতিত্বটা আমি জাগনারী ই-কমার্স পরিবারকে দিতে চাই। অনেক অনেক দোয়া আর শুভকামনা জাগনারী পরিবারের জন্য।
আমার দোকান
